সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

টুইটার, ফেসবুক ও গুগলের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক :

বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ফেসবুক ও টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়াভিত্তিক এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মায়ামির জেলা আদালতে ট্রাম্প মামলা করেন। এই তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আলাদা মামলার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আনেন তিনি। তারা হলেন, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, টুইটারের সিইও জ্যাক ডোর্সে ও গুগলের সিইও সুন্দর পিচাই। নিউজার্সিতে নিজের গলফ ক্লাবে ডাকা এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, এই মামলার মধ্য দিয়ে মার্কিন নাগরিকদের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় ঐতিহাসিক বিজয় অর্জন করবেন। এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমেরিকানদের ওপর সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর অবৈধ, লজ্জাজনক সেন্সরশিপ বন্ধ করার আদেশ দিতে মার্কিন জেলা আদালতকে আমরা অনুরোধ করছি। এর আগে, গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের তা-বের পর এসব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার অ্যাকাউন্ট বাতিল করে দেয়া হয়।