সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

তীব্র তাপপ্রবাহের কারণে ভারতে কমলা সতর্কতা জারি

অনলাইন ডেস্ক :

তীব্র তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। গত শুক্রবার দিল্লির নজফগড়ের তাপমাত্রা উঠেছিলো ৪৬.১ ডিগ্রি সেলসিয়াসে। আশঙ্কা করা হচ্ছে আপাতত গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশেপাশেই থাকবে। চলতি বছরের মার্চ থেকে তীব্র তাপপ্রবাহ চলছে দিল্লিতে। মার্চে একটি তাপপ্রবাহের পর এপ্রিলে আসে তিনটি তাপপ্রবাহ। কিছুদিন আগেই ভারতে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, খুব শিগগিরই উত্তর ভারতের তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে যাবে। ধারণা করা হচ্ছে সেই দিকেই এগোচ্ছে দিল্লি। আবহাওয়াবিদরা জানান, সাধারণত মে মাসকে সর্বাধিক গরমের মাস বলে মনে করা হয়। কিন্তু এবার উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে এপ্রিলের গড় তাপমাত্রা ছিলো ৩৫.৯০ ডিগ্রি সেলসিয়াস ও ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ৩.৩৫ ডিগ্রি বেশি। যেখানে দিল্লিতে এপ্রিলের গড় বৃষ্টিপাত ১২.২ মিলি, সেখানে এবার বৃষ্টি হয়েছে ০.৩ মিলি। আর মার্চে যেখানে ১৫.৯ মিলি, সেখানে এবার বৃষ্টিই হয়নি। ফলে আবহাওয়া এমন রুদ্ররূপ ধারণ করেছে।