সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নাটোরে মাদরাসাছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক

নাটোরের বড়াইগ্রামে মাদরাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মহানন্দাগাছা এলাকার এক আত্মীয় বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব নাটোর ক্যাম্পের সদস্যরা।

সোমবার সকালে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করে র‌্যাব।

আটক নাহিদ হাসান নাজমুল (২৬) উপজেলার সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, শনিবার বিকালে বড়াইগ্রাম উপজেলার মাদরাসাছাত্রী পাশেই তার নানাবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এই সময় নাহিদ তাকে রাস্তা থেকে জোর করে পাশের আখ খেতে তুলে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকার শুনে মাঠে থাকা কৃষকরা এগিয়ে এলে অভিযুক্ত প্রবাসী নাহিদ পালিয়ে যায়।

—ইউএনবি