সাম্প্রতিক
কক্সবাজারে ডিএনএ ল্যাব নেই, ১০ মরদেহ হস্তান্তরে সময় লাগবে দুই সপ্তাহ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার রুপালি গিটার ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু, আজও অমলিন তার গান একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট ফ্রান্স-স্পেনের মতো বিক্ষোভে উত্তাল ইতালি ও পর্তুগাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
Skip to content

চলে গেলেন ‘ভাদাইমা’খ্যাত কৌতুক অভিনেতা

অনলাইন ডেস্ক :

‘ভাদাইমা’ হিসেবে তিনি তুমুল জনপ্রিয়। বিশেষ করে গ্রাম বাংলার মানুষের কাছে এই নাম খুবই প্রিয়। তার পারিবারিক নাম আহসান আলী। রোববার (২২ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। তিনি ক্যানসার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার শ্যালক জজ আলী। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এ ছাড়া তার লিভারেও পানি জমেছিল। রোববার (২২ মে) সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।’ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন আহসান আলী। ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান, তার মরদেহ গ্রামে নিয়ে আসা হবে। বর্তমানে ঢাকায় হাসপাতালে আছে। প্রক্রিয়া চলছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আহসান আলী একসময় কৃষিকাজ করে সংসার চালাতেন। প্রায় দুই যুগ আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ‘ভাদাইমা’ হিসেবে পরিচিতি লাভ করেন।