সাম্প্রতিক
কক্সবাজারে ডিএনএ ল্যাব নেই, ১০ মরদেহ হস্তান্তরে সময় লাগবে দুই সপ্তাহ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার রুপালি গিটার ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু, আজও অমলিন তার গান একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট ফ্রান্স-স্পেনের মতো বিক্ষোভে উত্তাল ইতালি ও পর্তুগাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
Skip to content

তাহসানের নতুন গান ‘যত ভুল’

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি গানেও মনোযোগী। এরইমধ্যে উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় গান। এবার প্রকাশিত হলো তাহসানের নতুন গান ‘যত ভুল’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন পিরান খান। গানটির লিংক ফেসবুকে শেয়ার করেছেন তাহসান। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন গান… বেঁচে থাকুক কিছু গান।’ মূলত, গানটি ব্যবহৃত হয়েছে প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ ভার্সেস ক্রাস টু’ শিরোনামের নাটকে। যেখানে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরী। গানের গীতিকার পিরান খান বলেন, ‘২০২০ সালে যখন গানটা লিখছিলাম তখন মনের ভেতর স্বপ্ন ছিল গানটি তাহসান ভাইয়ার গলায় খুব ভালো লাগবে। ২ বছর পর হলেও আজকে সেই স্বপ্ন সত্যি হলো। আশা করি, সবার গানটি ভালো লাগবে এবং সবাই আপন করে নেবেন।’ নাটকে ব্যবহার ছাড়াও ‘যত ভুল’ গানটি আলাদাভাবে প্রকাশ করা হয়েছে ‘সিডি চয়েস’-এর ইউটিউব চ্যানেলে। প্রযোজনা করেছেন জহিরুল ইসলাম সোহেল। গানটি নিয়ে তিনিও দারুণ আশাবাদী।