সাম্প্রতিক
কক্সবাজারে ডিএনএ ল্যাব নেই, ১০ মরদেহ হস্তান্তরে সময় লাগবে দুই সপ্তাহ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার রুপালি গিটার ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু, আজও অমলিন তার গান একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট ফ্রান্স-স্পেনের মতো বিক্ষোভে উত্তাল ইতালি ও পর্তুগাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
Skip to content

ইলিয়াস কাঞ্চন পেলেন ‘নায়করাজ রাজ্জাক’ সম্মাননা

অনলাইন ডেস্ক :

নায়করাজ রাজ্জাক সম্মাননা পেয়েছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন। গত শনিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে প্রদান করা হয় ৭ম বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসি) সম্মাননা। যেখানে নায়করাজ রাজ্জাক নামাঙ্কিত আজীবন সম্মাননা পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। ক্যারিয়ারে প্রায় সাড়ে তিনশ’ সিনেমায় অভিনয় ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের স্বীকৃতি স্বরূপ তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। মানুষের কর্মের জন্যই আমরা। আমার দ্বারা মানুষের যেন ভালো কর্ম হোক-এটাই শুধু সৃষ্টিকর্তার কাছে আবেদন।’ অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতার বিনোদন জগতের তারকারা। উপস্থিত ছিলেন বাংলাদেশের আরেক কিংবদন্তি নায়ক আলমগীর। তাকে দেওয়া হয়েছে রাজ্জাক নামাঙ্কিত লাইভ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার।