সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এবারই প্রথম একসঙ্গে শাহরুখ ও সঞ্জয়

অনলাইন ডেস্ক :

দীর্ঘ আড়াই বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে শাহরুখের এই প্রত্যাবর্তন নিয়ে বলিউডে রয়েছে বেশ জল্পনা-কল্পনা। ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও রয়েছে শাহরুখের এই নতুন সিনেমা। তবে শাহরুখ ভক্তদের জন্য নতুন খবর, বলিউড পাড়ায় গুঞ্জন, শিগগিরই বলিউডের আরেক কিংবদন্তি অভিনেতা সঞ্জয় দত্তর সঙ্গে বড় পর্দায় দেখা মিলবে তার। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে শাহরুখ এবং সঞ্জয়কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। দুর্দান্ত অভিনয় দিয়ে দুজনে বলিউডের জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া তার প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘রাখি’ নামক এক সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সঞ্জয় এবং শাহরুখ। দুজনই বর্তমানে যার যার সিনেমার শুটিং কাজে মুম্বাইয়ে রয়েছেন। দুজনের ক্যামেরার বাইরের অসাধারণ সম্পর্কের কথা সবার জানা থাকলেও ক্যামেরার সামনে ‘ওম শান্তি ওম’- এর গান ব্যতীত কখনো পূর্ণাঙ্গ চরিত্রে দেখা মেলেনি তাদের। তাই ধারণা করা যাচ্ছে সব মিলে দর্শকের জন্য দারুণ কিছু উপহার আসতে যাচ্ছে। প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমা ছাড়াও দক্ষিণের পরিচালক এটলির ‘সানকি’ নামক সিনেমায় দেখা মিলবে শাহরুখের। সিনেমাটিতে একই সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তার। এছাড়াও রাজকুমার হিরানির একটি সামাজিক ধারার কমেডি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে বলিউড বাদশার। অপরদিকে সঞ্জয় দত্তের দেখা মিলবে ‘কেজিএফ চ্যাপটার টু’- তে। এছাড়াও অভিষেকের ‘ভুঝ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া’- তেও অজয় দেবগনের পাশে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এই শক্তিশালী অভিনেতা।