সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সিক্স প্যাক নিয়ে হাজির ইমরান হাশমি

অনলাইন ডেস্ক :

তার উপস্থিতি ও চাহনি ঝড় তুলেছিল আপামর তরুণী হৃদয়ে। যে সময় বলিউডের নায়করা পর্দায় চুমুর দৃশ্য নাকচ করে দিতেন, সেই সময় দাঁড়িয়ে নিজের আলাদা একটা জায়গা তৈরি করেছিলেন তিনি। এবার সেই ইমরান হাশমি সবাইকে অবাক করে নতুন রূপে পর্দায় আসছেন। এই সময়ের খবরে বলা হয়, খুব শিগগিরই ইমরান হাশমিকে দেখা যাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবিতে। সেই ছবির কারণেই নিজেকে একেবারে বদলে ফেলেছেন ইমরান হাসমি। তার নতুন টোনড চেহারার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। তারপর থেকেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। কিন্তু, হঠাৎ ৪২-এর কোঠায় দাঁড়িয়ে এরকম রূপান্তর অবাক করেছে সবাইকে। সালমান খান ছাড়া এই প্রথম টাইগার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন আর এক তারকা ইমরান হাশমি। এই কারণেই নতুন রূপে মিস্টার ‘সিরিয়াল কিসার’। নতুন লুকে ইনস্টাগ্রামে পোস্ট করা ইমরান হাশমির এক ছবিতে দেখা যায়, কঠোর পরিশ্রম করে একেবার টোনড, সিক্স প্যাক আ্যবস বানিয়ে ফেলেছেন অভিনেতা। মাথায় লাল রং এর ব্যান্ডানা, শার্ট লেস বডি ও কালো ট্র্যাক প্যান্টে নিজের এই লুকের ছবি শেয়ার করেন অভিনেতা। আর তাতেই আসতে থাকে একের পর এক কমেন্ট। তার এরকম লুক দেখে চোখ কপালে উঠেছে নেটিজনেদের। অভিনেতা তার এই ছবির তলায় ক্যাপশন দিয়েছেন ‘এতো সবে শুরু’। এই লুকে ‘টাইগার থ্রি’ ছাড়াও অভিনেতাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘চেহরে’ ছবিতে।