সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

দুই প্রেমিকাকে একইসঙ্গে বিয়ে করলেন যুবক

অনলাইন ডেস্ক :

ভারতের ঝাড়খন্ডের লোহারদাগায় এক যুবক তার দুই প্রেমিকাকে একই সঙ্গে বিয়ে করেছেন। তবে কাউকে ঠকিয়ে নয়, এই বিয়েতে তার দুই কনেরই সম্মতি ছিলো। কুসুম লাকড়া এবং স্বাতী কুমারী নামে দুই তরুণী সন্দীপ ওরাওকে ভালোবাসতেন। লোহারদাগার ভান্দ্রা ব্লকের বান্দা গ্রামে একই দিনে একই মন্ডপে প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা। সন্দীপ এবং কুসুম তিন বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাদের একসঙ্গে একটি সন্তানও রয়েছে। তাদের প্রেমের গল্প এক বছর আগে নয়া মোড় নেয় যখন, সন্দীপ পশ্চিমবঙ্গের একটি ইটের ভাটায় কাজ করতে যান। সেই সময়েই সন্দীপের দেখা হয় স্বাতী কুমারীর সঙ্গে। স্বাতীও সেই ইট ভাটাতেই কাজ করতেন। সন্দীপ গ্রামের বাড়িতে ফেরার পরেও দুজনের দেখা-সাক্ষাৎ অব্যাহত ছিল। শেষে তাদের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা তাদের সম্পর্কের কথা জানতে পেরে বিরোধিতা শুরু করেন। ঝগড়া, বিবাদ ও অশান্তির পর গ্রামবাসীরা পঞ্চায়েত ডাকে। পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় যে সন্দীপকে উভয় তরুণীকেই বিয়ে করতে হবে। আশ্চর্যের বিষয় হলো, দুই তরুণী বা তাদের পরিবার কেউ-ই এই বিয়ে নিয়ে কোনও আপত্তি করেননি। সংবাদমাধ্যমকে সন্দীপ বলেন,‘আমি জানি এই বিয়ে নিয়ে আমাকে আইনি জটিলতায় পড়তে হবে। তবে আমি এদের দুজনকেই ভালোবাসি। এদের কাউকে ছাড়াই থাকা আমার পক্ষে সম্ভব নয়।’