সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত, আহত ৫০

জেলা প্রতিনিধি :

রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

রবিবার (১৮ জুলাই) সকাল ৮টায়, উপজেলার বলধিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী জোয়ানা এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই সেলফি বাসের চালকসহ ৫ জন নিহত হন। পরে হাসপাতালে আরো একজন মারা যান। হত হন দুই বাসের অন্তত ৫০ যাত্রী।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক নারীসহ তিনজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানাগেছে ।