সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০

অনলাইন ডেস্ক :

ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১শ’ ৭০ হয়েছে। শুধু জার্মানিতেই মারা গেছে অন্তত ১শ’ ৪৩ জন। এছাড়া বেলজিয়ামে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।
পশ্চিম ইউরোপে রেকর্ড বৃষ্টিপাতের কারণে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চল। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ’ মানুষ। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু এলাকা।

তবে উদ্ধারকাজ চালাতে ১৫ হাজার পুলিশ, সেনা ও জরুরি কর্মী মোতায়েন করেছে জার্মান সরকার। জার্মানিতে বেশ কিছু জায়গায় পানি নামতে শুরু করলেও অবনতি হচ্ছে নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডেও বন্যা পরিস্থিতি।