সাম্প্রতিক
কক্সবাজারে ডিএনএ ল্যাব নেই, ১০ মরদেহ হস্তান্তরে সময় লাগবে দুই সপ্তাহ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার রুপালি গিটার ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু, আজও অমলিন তার গান একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট ফ্রান্স-স্পেনের মতো বিক্ষোভে উত্তাল ইতালি ও পর্তুগাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
Skip to content

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষে, টেস্টে তিনে বাবর

অনলাইন ডেস্ক :

আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এই মুহূর্তে এক নম্বর ব্যাটার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এবার টেস্ট র‌্যাঙ্কিংয়েও আরও এগিয়ে গেলেন সময়ের সেরা এ ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম তথা গল টেস্টে ব্যাট হাতে বরাবরের মতো সফল ছিলেন বাবর। দুই ইনিংসে যথাক্রমে ১১৯ ও ৫৫ রান করার সুবাদে এবার আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও আরও একধাপ ওপরে উঠে গেলেন পাকিস্তান অধিনায়ক। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে টপকে তিনে জায়গা করে নিয়েছেন। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জো রুট। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন মার্নাস ল্যাবুশান। এ ছাড়া ভারতের উইকেটকিপার ব্যাটার রিশভ পন্ত রয়েছেন পাঁচ নম্বরে। এদিকে, গল টেস্টে অবিস্মরণীয় জয়ের পর র‌্যাঙ্কিংয়ে সুখবর পেলেন শাহিন শাহ আফ্রিদিও। বোলারদের তালিকায় এক ধাপ উন্নতি হয়ে তিনে উঠে এসেছেন। এ ক্ষেত্রে পেছনে ফেলেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে। টেস্টে বোলারদের তালিকায় শীর্ষে আছেন প্যাট কামিন্স। এ ছাড়া দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এদিকে, আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় কোনো রদবদল হয়নি। তালিকার প্রথম ২টি স্থান দখল করে রেখেছেন দুই ভারতীয় তারকা। রবীন্দ্র জাদেজা রয়েছেন টেস্ট অলরাউন্ডারদের তালিকার এক নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। তিনে রয়েছেন সাকিব আল হাসান। এছাড়া চার নম্বরে আছেন জেসন হোল্ডার। পাঁচে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সাকিব ছাড়া অলরাউন্ডারদের তালিকার প্রথম বিশে রয়েছেন বাংলাদেশের আরেক তারকা মেহেদী হাসান মিরাজ।