সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘সালার’

অনলাইন ডেস্ক :

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে সুখবর দিলেন দক্ষিণ ভারতীয় তারকা প্রভাস। নির্মাতা প্রশান্ত নীল সামাজিক পাতায় এক পোস্টে জানিয়েছেন, ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমার ‘সালার’। একই খবর সামাজিক পাতায় শেয়ার করেছেন প্রভাস। বলিউড হাঙ্গামার খবর, ‘সালার’ অ্যাকশন ও অ্যাভভেঞ্চার সিনেমা। ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুট করা হয়। এ প্রকল্পের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে। শিগগিরই দ্বিতীয় পর্বের কাজ শেষ করবেন প্রভাস। এরপর চলবে ভিএফএক্সের কাজ। এ সিনেমা প্রযোজনা করছে কেজিএফখ্যাত হোমবেল ফিল্মস। সিনেমাটির বাজেট ৪০০ কোটি রুপির ওপরে। সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল।