সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নতুন প্রেমে শেহনাজ

অনলাইন ডেস্ক :

ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিল। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩ তম আসরে প্রতিযোগী ছিলেন। এতে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার রসায়ন দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল। অনেকেই ধারণা করেছিলেন প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সালমানের ‘ভাইজান’ সিনেমার সেটে শেহনাজ ও রাঘব জুয়ালের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এ ছাড়া ভারতের হৃষিকেশে দু’জনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। তাদের মধ্যে ঘনিষ্ঠনতা দেখে অনেকেই ধারণা করছেন ডুবে ডুবে জল খাচ্ছেন তারা।নাচের রিয়েলিটি শো দিয়ে কেরিয়ার শুরু করেন রাঘব জুয়াল। এরপর কোরিওগ্রাফার-অভিনেতা ও সঞ্চালক হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। সালমান খানের ‘ভাইজান’ সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। বিগ বসের ঘরে থাকতেই টিভি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজের ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর মুম্বাইয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। ভক্তরা এই জুটিকে ভালোবেসে ‘সিডনাজ’ বলে ডাকতেন। গত বছর মাত্র ৪০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান সিদ্ধার্থ শুক্লা। সেই সময় ভীষণ ভেঙে পড়লেও ধীরে ধীরে সেই শোক সামলে উঠেছেন শেহনাজ।