সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সবুজ পোশাকে আলো ছড়ালেন মৌনি রায়

অনলাইন ডেস্ক :

‘নাগিন’ অভিনেত্রী মৌনি রায় বলিউডের অন্যতম সেরা ফ্যাশন আইকন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নিত্যনিতুন ছবি শেয়ার করে ভক্তদের মাঝে বেশ আলোচনায় থাকেন এই অভিনেত্রী। মৌনি বরাবরই একজন অবিসংবাদিত ফ্যাশন ডিভা, যিনি নিজের ফ্যাশনশৈলীর মাধ্যমে সবাইকে আকৃষ্ট করেন। গত শনিবার মৌনি রায় মুম্বাইয়ে পেশাদার ক্যামেরাম্যানের ক্যামেরায় নিজেকে ফুটিয়ে তোলেন। মৌনি তার স্টাইলিশ পোশাকে মুগ্ধ করেছেন সবাইকে। তাকে একটি নিয়ন সবুজ পোশাকে দেখা গেছে। কোমরে একটি সাহসী কাটসহ নিয়ন সবুজ পোশাকে ক্যামেরার সামনে আসেন মৌনি রায়। পায়ে হলুদ জুতাসহ চুল ছেড়ে দিয়েছিলেন তিনি। লাস্যময়ী চেহারায় মিষ্টি হাসি মন কেড়েছে ভক্তদের। সবুজ পোশাকে আলো ছড়িয়েছেন মৌনি নতুন এই লুকে দর্শকদের মাঝে দারুণ নাড়া ফেলেছেন ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রী।