সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নারীর বেশে চমকে দিলেন নওয়াজ

মঙ্গলবার (২৩ আগষ্ট) একটি পোস্টারে হঠাৎ করেই ছেয়ে গেছে সামাজিক মাধ্যম। পোস্টারে রুপালী পোশাক পরে রাজকীয় চেয়ারে বসে আছেন ছোট চুলের এক নারী। খুব চেনা চেহারা, কিন্তু অচেনা। এরপরেই এল নাম, নওয়াজুদ্দিন সিদ্দিকী। ভক্তদের রীতিমতো চমকে দিলেন অভিনেতা। নির্মাতা অক্ষত অজয় শর্মার রিভেঞ্জ ড্রামা ‘হাড্ডি’। ‘হাড্ডি’তে একেবারেই অদেখা লুকে দেখা যাবে নওয়াজুদ্দিনকে।জি স্টুডিও প্রযোজিত এই ছবি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ডাবল চমক দেখা যাবে এই ছবিতে। নওয়াজুদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে হাড্ডি। আমাদের টিম আশা করছে মোশন পোস্টারটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দিবে এবং আমরা নতুন এক জগতে ডুব দেব। শুটিং শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ নিজের চরিত্র প্রসঙ্গে নওয়াজুদ্দিন বলেন, ‘নানা রকমের মজার সব চরিত্রে অভিনয় করেছি আমি। তবে হাড্ডি চরিত্রটি একেবারেই আলাদা ও স্পেশাল। এরকম লুকে আমাকে আগে দেখা যায়নি। অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে গড়ার আরেকটি সুযোগ পেলাম। ছবির শুটিং শুরুর অপেক্ষায় আছি।’ ‘হাড্ডি’ ছবির শুটিং হবে পশ্চিম ইউপির নয়দা ও ঘাজিয়াবাদ এলাকায়। ছবিটি ২০২৩ সালে মুক্তি পাবে।