সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নতুন সিনেমায় মোশাররফ করিম

অনলাইন ডেস্ক :

নাটকেই নিয়মিত অভিনেতা মোশাররফ করিম। এরমধ্যেই চমক আকারে হাজির হন বড় পর্দার। যার প্রতিটিই হয়েছে আলোচিত। এবার এই তারকা অভিনয় করতে যাচ্ছেন ‘কাঠবিড়ালী’-খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তার ছবিতে। চলতি বছরের শুরুতেই হয়েছে এর চুক্তি। নতুন ছবির নাম ‘বৈদ্য’। বিষয়টি জানালেন নিয়ামুল নিজেই। তিনি বলেন, ‘চলচ্চিত্র তৈরির পরই আমি সবাইকে জানাই। এতে করে আমার মতো কাজ করতে সুবিধা হয়। গত সোমবার ছিল মোশাররফ করিম ভাইয়ের জন্মদিন। তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিষয়টি বলে ফেলেছি। আরেকটু সময় যাক, তারপর সবাইকে বলবো।’ তিনি জানান, ‘বৈদ্য’ সিনেমায় প্রায় ছয় মাস আগে চুক্তি হয়েছে। ধীরে ধীরেই এর কাজ চলছে। সিনেমাটির গল্পে থ্রিলার থাকবে। এর দৃশ্যধারণ শুরু হবে নভেম্বর ডিসেম্বরের দিকে। এখন পর্যন্ত সিনেমাটির প্রযোজক নিয়ামুল মুক্তা নিজেই। তবে ভবিষ্যতে আরও একজন প্রযোজক এতে যুক্ত হবেন। আর ‘বৈদ্য’ এটি এই পরিচালকের তৃতীয় ছবি। আগের দুটি হলো- কাঠবিড়ালী ও রক্তজবা।