সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পরিবারের দাবি, সোনালিকে খুন করা হয়েছে

অনলাইন ডেস্ক :

ভারতের বিজেপি নেত্রী অভিনেত্রী সোনালি ফোগাটের মৃত্যু নিয়ে কদিন ধরে আলোচনা চলছিল। পরিবারের দাবি, অভিনেত্রীকে খুন করা হয়েছে। কয়েক দিন আগেই গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী তাঁর দলের সঙ্গে। সেখানই মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। আর এ নিয়েই শুরু হয় হৈচৈ। অভিনেত্রীর পরিবার প্রথম থেকেই দাবি করে আসছে যে সোনালি দেবীকে খুন করা হয়েছে। তারা উপযুক্ত তদন্তেরও দাবি করেছিল। অবশেষে বিজেপি নেত্রী এবং অভিনেতা সোনালি ফোগাটের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। জানা গেছে, অভিনেতার শরীরে ‘অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে’। গোয়া পুলিশ তাঁর মৃত্যুর বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করার পরেই এটি প্রকাশ্যে আসে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘শরীরে একাধিক ভোঁতা আঘাতের চিহ্ন রয়েছে অভিনেত্রীর। ‘অভিনেত্রীকে খুন করা হয়েছে। আরো জানা গেছে, সোনালিকে গত মঙ্গলবার সকালে উত্তর গোয়ায় অঞ্জুনা এলাকার, সেন্ট অ্যান্টর্নি হাসপাতালে মৃতই আনা হয়েছিল। তখনই একজন পুলিশ কর্মকর্তা বিষয়টিকে সন্দেহের চোখে নিয়েছিলেন। গত বুধবার ফোগাটের ভাই রিংকু ঢাকা দাবি করেছিলেন যে অভিনেত্রীকে তাঁর দুই সহযোগী খুন করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাঁর ম্যানেজার সুধীর সাংওয়ান ও বন্ধু সুখিন্দর মিলে ধর্ষণ করে হত্যা করেছে তাঁকে। অভিযোগ, মৃত্যুর আগে সোনালী পরিবারকে জানিয়েছিলেন, সুধীর নাকি তাঁর খাবারে মাদক মিশিয়েছেন। এ ছাড়া তিনি অভিনেত্রীর দুই সহযোগীর বিরুদ্ধে গোয়া থানায় অভিযোগও দায়ের করেছিলেন। সোনালি দেবীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গোয়া পুলিশ আইপিসির ৩০২ ধারায় একটি হত্যা মামলা নথিভুক্ত করে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে সোনালির মৃতদেহ। সোনালি ফোগাট ২০২০ সালে বিতর্কিত রিয়ালিটি শো, বিগ বস ১৪-তে অংশ নিয়েছিলেন। এ ছাড়া তিনি গত বিধানসভা নির্বাচনে হরিয়ানার আদমপুর কেন্দ্র থেকে বিজেপির কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন।