সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এবার ভানু চরিত্রে শাশ্বত

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়ের সংলাপ আজও মানুষের মুখে মুখে শোনা যায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হাস্যকৌতুকময় অভিনয়ের ক্ষেত্রে তার জুড়ি নেই। ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত দর্শকপ্রিয় ‘যমালয়ে জীবন্ত মানুষ’ সিনেমাটি ১৯৫৮ সালে মুক্তি পায়। এটি অবলম্বনে নির্মিত হচ্ছে ‘যমালয়ে জীবন্ত ভানু’ নামে সিনেমা। কলকাতার সায়ন্তন ঘোষাল পরিচালিত এ সিনেমায় ভানু চরিত্রে অভিনয় করবেন শাশ্বত চ্যাটার্জি। আজ ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে ভানু চরিত্রের লুক। পরিচালক সায়ন্তন ঘোষাল বলেন, ‘‘অন্য বাঙালির মতো আমিও ভানু বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। সেই বাঙালি আবেগকে ছুঁয়ে সিনেমাটা করতে চাই। ‘যমালয়ে জীবন্ত মানুষ’ সিনেমাটি তো ছুঁয়ে যাবই, সেই সঙ্গে নানা গল্পের রেফারেন্স নিয়ে এখনকার দিনের একটা সিনেমা করতে যাচ্ছি। যেখানে ‘ভানু বন্দ্যোপাধ্যায়’ একটি চরিত্র। সেই চরিত্রে শাশ্বত চ্যাটার্জি থাকবেন। আমরা লুক সেট করেছি।’’ আশাবাদ ব্যক্ত করে এই নির্মাতা বলেন, ‘‘এই সিনেমার সঙ্গে ‘যমালয়ে জীবন্ত মানুষ’ সিনেমার একটা যোগ অবশ্যই থাকবে; যা বাঙালির সেই নস্টালজিয়াকে হিট করবে বলে আমার ধারণা। খুব যতœ নিয়ে আমরা এখন গল্পটা লিখছি। একটু সময় নিতে চাই। সে জন্য গল্প নিয়ে এখনই খুব বেশি বলতে চাচ্ছি না।’’ আগামী বছর সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন পরিচালক। তবে সিনেমাটিতে আর কে কে অভিনয় করবেন তা জানা যায়নি।