সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

লকডাউন নিয়ে ‘যুব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’

অনলাইন ডেস্ক :

লকডাউনের মহামারি-দিন অতিক্রম করেছে বিশ্ব। তবে সেসব দিনের স্মৃতি আজও তাড়িত করছে মানুষদের। এবার সেই বিষয়গুলো উঠে আসবে পর্দায়। হচ্ছে লকডাউন বিষয় নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। লকডাউন বিষয় নিয়ে ‘যুব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’ নামের এই আয়োজনটি করতে যাচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মিডিয়া, কমিউনিকেশন এবং জার্নালিজম বিভাগ। বিষয়ভিত্তিক এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ইচ্ছুকদের সিনেমা পাঠানোর আগে মিলিয়ে নিতে হবে তিনি প্রতিযোগিতায় যোগ্য কিনা। এ বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্রের বিষয়বস্তু ‘লকডাউন’। ক্রেডিট লাইনসহ সর্বোচ্চ তিন মিনিটের ফিকশন কিংবা ডকুড্রামার ডিজিটাল কপি পাঠাতে হবে উইট্রান্সফার-এর মাধ্যমে। ঠিকানা blog.mcj@cub.edu.bdফ। প্রতিযোগীর যোগ্যতা, ১৮ থেকে ২৪ বছর বয়সের এসএসসি পাস তরুণ-তরুণীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একজন প্রতিযোগী শুধু একটি চলচ্চিত্র পাঠাতে পারবেন। চলচ্চিত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ অক্টোবর।