সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ফারুকীর নির্দেশনায় ওমর সানী, সঙ্গে পলাশ

অনলাইন ডেস্ক :

ওমর সানীর দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম কাজ করলেন মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায়। প্রথম কাজের অভিজ্ঞতায় বেজায় মুগ্ধ এই অভিনেতা। বললেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী এক কথায় অসাধারণ!’ সানী-ফারুকীর সঙ্গে যুক্ত ছিলেন সময়ের আরেক তরুণ তারকা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জিয়াউল হক পলাশ। সম্প্রতি এই তিনজনে মিলে কাজ করলেন একটি বিজ্ঞাপনচিত্রের। তাতে ফারুকীর নির্দেশনায় মডেল হলেন সানী ও পলাশ। ফারুকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ওমর সানী বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী এক কথায় অসাধারণ। তার সঙ্গে প্রথম কাজ করলাম। সহশিল্পী ছিল পলাশ। কাজটি করে তৃপ্তি পেয়েছি। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আরও কাজ করবো। ধন্যবাদ মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল টিমকে।’ জানা যায়, আর্থিক লেনদেন করার একটি অ্যাপসের এই বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন প্রচার মাধ্যমে অবমুক্ত হবে।