সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামে পরোয়ানাভুক্ত ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামে তিন মামলায় গ্রেপ্তার পরোয়ানাভুক্ত ছাত্রদলের এক নেতাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কাজীর দেউরী এলাকায় অবস্থিত রেডিসন ব্লু হোটেলের সামনে থেকে তাকে প্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শরিফুল ইসলাম তুহিন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে তুহিন গ্রেপ্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক আচার-আচরণের তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। বর্তমান সরকার জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গুম ও গ্রেপ্তার করানো হচ্ছে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে।