সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

মঞ্চেই দীপিকাকে রণবীরের চুমু

অনলাইন ডেস্ক :

ভারতের অস্কার খ্যাত ফিল্মফেয়ার পুরস্কার ৬৭তম আসর সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। ‘৮৩’ সিনেমার জন্য এই পুরস্কার পান এই অভিনেতা। ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের প্রথম শিরোপাজয় নিয়ে ‘৮৩’ নির্মাণ করেন কবীর খান। সিনেমাটিতে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করেন রণবীর সিং। এতে রণবীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাস্তব জীবনের স্ত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমার অন্যতম প্রযোজকও দীপিকা। ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে স্ত্রীর হাত থেকেই পুরস্কার নিয়েছেন রণবীর। পুরস্কার নেওয়ার পর আবেগে দীপিকাকে জড়িয়ে ধরেন রণবীর। এ সময় রণবীর চুমুতে ভরিয়ে দেন দীপিকাকে। এই অভিনেতা বলেন, ‘তোমাকে শুভকামনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। ’ একটু থেমে বলেন, ‘রণবীর সিং পাওয়ার্ড বাই দীপিকা পাড়ুকোন!’ রণবীরের হাসি-ঠাট্টায় হাততালি পড়ে হলজুড়ে। রণবীরের সিংয়ের সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘জয়েশভাই জোরদার’ সিনেমা ফ্লপের তকমা পেয়েছে। তবে সেই ব্যর্থতা কিছুটা হলেও পুষিয়ে দিলো এই পুরস্কার। এদিন ফিল্মফেয়ারের মঞ্চে অর্জুন কাপুরের সঙ্গে ইপস্থাপনায় ছিলেন রণবীর সিং। বর্তমানে রণবীরের হাতে রয়েছে রোহিত শেঠির ‘সার্কাস’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। করণ জোহরের এই সিনেমায় আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর। অন্যদিকে দীপিকা ব্যস্ত ‘পাঠান’ সিনেমা নিয়ে। এতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পাশাপাশি প্রথমবার ঋত্বিকের নায়িকা হয়েও সামনে আসবেন এই অভিনেত্রী। শিগগিরই ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু করবেন দীপিকা।