সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

২৫ কেজি ওজন কমিয়েছেন মাহফুজ

অনলাইন ডেস্ক :

নতুন এই ছবিতে মনা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করছেন এ সময়েরই জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। আর তাই হয়তো একটু বেশি কসরতে রয়েছেন এই সেলিব্রেটি। বর্তমানে তিনি সেই ছবিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে এরইমধ্যে ২৫ কেজি ওজন কমিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি ফেরার মতো করেই ফিরতে চাই। অপেক্ষা করছিলাম সিনেমা দিয়ে কাজে ফিরব, ফিরছি। এজন্য নিজেকে প্রস্তুত করছি অনেক দিন থেকে। চরিত্রের সঙ্গে সম্পূর্ণ মানিয়ে নিতে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মাঝে বেশ কয়েকটি কাজের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন। এ বিষয়ে ছবির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ছবিটির জন্য মাহফুজ আহমেদ যেভাবে পরিশ্রম করেছেন, এখনও করছেন, তা অবিশ্বাস্য। দীর্ঘ বিরতির পর ক্যামেরায় এই নায়ককে দেখে দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে তার এই নতুন চমক দেখার জন্য।