সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

প্রেমিকের বিরুদ্ধে নায়িকার মামলা

অনলাইন ডেস্ক :

প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অমলা পল। প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে ভিলুপুরাম থানায় ভবনিন্দুর সিং দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন এই অভিনেত্রী। এরইমধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছেন। ২০১৮ সালে অমলা-ভবনিন্দুর মাঝে বন্ধুত্ব তৈরি হয়। সময়ের সঙ্গে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। বিয়ে করবেন বলেও একাধিকবার বলেছেন এই জুটি। পরবর্তীতে ভবনিন্দু ও অমলা পল যৌথভাবে প্রযোজনা সংস্থা চালু করেন। এতে অনেক অর্থ বিনিয়োগ করেন অমলা। অমলার বাসার পাশেই প্রযোজনা সংস্থার অফিস নেন; সেখানে দুজনেই দেখাশোনা করতেন। পরে ভিলুপুরাম জেলার অন্য একটি শহরে এর অফিস স্থানান্তর করা হয়। আর সেখান থেকেই টানাপড়েন তৈরি হয়। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে কাগজপত্র নকল করে এ প্রতিষ্ঠানের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রী অমলা পলকে। তা ছাড়াও তাদের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ভবনিন্দুর। পরে ১৬ ধারার অধীনে মামলা করেন অমলা। অমলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আধো আন্ধা পারভাই পোলা’। তামিল ভাষার এ সিনেমা গত ২৬ আগস্ট মুক্তি পেয়েছে। বতর্মানে মালায়ালাম ভাষার তিনটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। এগুলো হলোÑ‘টিচার’, ‘ক্রিস্টোফার’, ‘আদুজিভিথাম’।