সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

গিটার হাতে পেয়ে আবেগআপ্লুত বাপ্পা

অনলাইন ডেস্ক :

বিশ্ববিখ্যাত গিটারিস্ট, গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক এরিক ক্ল্যাপটন বাপ্পা মজুমদারের জীবনে একটি আবেগের নাম। কেননা তার গিটারকে বাপ্পা অনুসরণ করে গেছেন সুদীর্ঘকাল। সেই তাঁর স্বাক্ষর করা গিটার যদি হাতে পেয়ে যান আকস্মিকভাবেই? বিষয়টা কেমন হবে? ক্ল্যাপটনের স্বাক্ষর করা গিটার বাপ্পাকে উপহার দিয়ে চমকে দিয়েছেন তারই শুভাকাক্সক্ষীরা। গিটারটি হাতে পেয়ে আবেগআপ্লুত বাপ্পা তার ফেসবুকে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। ‘আমার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। শাহান, ইমরান আসিফ আর চৈতীর প্ল্যানে আমার গুরু এরিক ক্ল্যাপ্টনের সাইন আমার ফেনডার স্ট্র্যাটে। আমি ভাষাহীন, আমি স্তব্ধ!’ জানা গেছে, বাপ্পা মজুমদারকে এই সারপ্রাইজ দিয়েছেন ‘দলছুট’-এর ম্যানেজার ও গীতিকার শাহান কবন্ধ, ইমরান আসিফ ও চৈতী। মুলত এরিক ক্ল্যাপটনকে বাপ্পা ভীষণ পছন্দ করেন বলেই শাহান ও বাকিরা তাঁকে চমকে দেওয়ার জন্যই এমন একটি কাজ করেছেন।