সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ফারুকীর নির্মাণে নতুন অভিজ্ঞতার কথা জানালেন ডিপজল

অনলাইন ডেস্ক :

সিনেমা নিয়ে সেন্সরে আটকে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তবে কাজ থামিয়ে রাখেননি। নিয়মিত বিজ্ঞাপনচিত্র বানাচ্ছেন। কিছু দিন আগেই তার নির্মিত বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী ও জিয়াউল হক পলাশ। এবার নতুন চমক দিলেন ফারুকী। তার নির্মাণে দেখা যাবে ঢাকাই সিনেমার সফলতম খলনায়ক ডিপজলকে। এটিও বিজ্ঞাপন প্রজেক্ট। নির্মিত হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর জন্য। এতে ডিপজলের সঙ্গে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। জানা গেলো, গত রোববার সকালে রাজধানীর তেজগাঁওস্থ বিজি প্রেস মাঠে চিত্রটির শুটিং শুরু হয়। চলে সারা দিন। কাজের ফাঁকে ডিপজলের সঙ্গে ক্যামেরাবন্দি হন ফারুকী। সেই ছবি সোশাল হ্যান্ডেলেও পোস্ট দেন নির্মাতা। ডিপজলের প্রশংসা করে ক্যাপশনে লেখেন, ‘বাংলা সিনেমার লাউড অ্যাকটিংয়ের সেই যুগে ইনি ছিলেন ওয়ান অব দ্য মোস্ট ন্যাচারাল অ্যাকটর্স।’ ফারুকীর পোস্টের সূত্র ধরে যোগাযোগ করা হয় ডিপজলের সঙ্গে। তিনিবলেন, ‘এটি আমার তৃতীয় বিজ্ঞাপনচিত্র। সোমবার (৫ সেপ্টেম্বর) শুটিং শেষ হয়েছে। ডাবিং বাকি আছে। আর কাজটি করে নতুন এক অভিজ্ঞতা হলো। ভালো লেগেছে।’ জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনচিত্রটির পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করা হবে। এরপর এটি প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেল ও অন্তর্জালে। প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকী দুটি নতুন সিনেমা সম্পন্ন করে রেখেছেন। এরমধ্যে একটি হলো ‘শনিবার বিকেল’। যেটি সেন্সর বোর্ডে গত সাড়ে তিন বছর ধরে আটকে আছে। সে কারণে ‘নো ল্যান্ডস ম্যান’ নামের আরেকটি সিনেমা শেষ করে মুক্তির ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি।