সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আসছে জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

অনলাইন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক তানভীর মোকাম্মেল। ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’, ‘রূপসা নদীর বাঁকে’-এর মতো চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। এবার পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ রুপালি পর্দায় নিয়ে আসছেন এই বরেণ্য নির্মাতা। তানভীর মোকাম্মেল তার অফিসিয়াল ফেসবুকে জানিয়েছেন, সিনেমাটিতে কে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এখন অভিনয়শিল্পী ও শুটিংয়ের লোকেশন নির্বাচনের কাজ চলছে। সিনেমাটির কাস্টিং ডিরেক্টর ও পোশাকের দায়িত্ব পালন করবেন চিত্রলেখা গুহ। সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। আবহসংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। সম্পাদনা করবেন মহাদেব। সিনেমাটির সহকারী পরিচালক হিসেবে কাজ করবেনÑসৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ। দুই ঘণ্টা দৈর্ঘ্যরে এ চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। এটি প্রযোজনা করবে কিনো-আই ফিল্মস, সহপ্রযোজক হিসেবে রয়েছেন হাসনা জসীমউদ্দীন মওদুদ।