সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হাতি ও বাঘদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নুসরাত-যশ

অনলাইন ডেস্ক :

স্বামীকে যশকে নিয়ে বর্তমানে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। সেখানে ঘোরাঘুরির মূহুর্ত ফ্রেমবন্দি করছেন। তাতে দেখা যাচ্ছে কখনও হয়েছেন সৈকতে, কখনো বাঘের পাশে আবার কখনো হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। সেই ছবি আবার ইনস্টগ্রামে শেয়ার করছেন যশ-নুসরাত। একটি ছবিতে দেখা যায়Ñ নুসরাত-যশ রঙ মিলিয়ে পোশাক পরেছেন। হাতির পিঠে বসে আছেন তারা। তাদের চোখ-মুখে আনন্দের ঢেউ। আর এতেই খেপেছেন পশুপ্রেমীরা। একজন লিখেছেন, ‘এটা সমর্থন করতে পারি না। এই প্রাণীর সঙ্গে আপনাদের এমন একটি ছবি আশা করিনি। আপনাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।’ আরেকজন লিখেছেন, ‘আপনারা কুকুর ভালোবাসেন, আপনাদের পশুপ্রেমী হিসেবে দেখি। আর সেই আপনারা পশুর সঙ্গে এভাবে আনন্দ করছেন!’ আরেকজন লিখেছেন, ‘এটা মোটেও হাসিঠাট্টার বিষয় না। তোমরা তো তারকা, তোমরা কীভাবে একটা হাতির পিঠের ওপরে বসে রাইড করছো? এরা কতটা খারাপ!’ আরেকজন লিখেছেন, ‘এদের লজ্জা লাগা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘হাতির সঙ্গে এটি নির্মম আচরণ।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।