সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক :

রাজনৈতিক বিরোধের জের ধরে শরীয়তপুরে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বুধবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত মামুন খান (৩২) নড়িয়া পৌরসভার বাড়ৈপাড়া গ্রামের আব্দুস ছালাম খানের ছেলে ও নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক ছিলেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নড়িয়া পৌরসভা শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেস বেপারী ও মামুনের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। শত্রুতার জের ধরে নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মামুনকে বাড়ি ফেরার পথে মোখলেসের সমর্থকরা তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা শরীয়তপুর জেলার সদর হাসপাতালে প্রেরণ করে। সদর হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে মামুনকে মৃত ঘোষণা করা হয়। হামলায় মামুনের সঙ্গে থাকা জুয়েল মোল্লা নামের একজন গুরুতর আহত হয়ে নড়িয়া আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি জানান, মামুনের মৃত্যুর সংবাদে ক্ষিপ্ত হয়ে তার পক্ষের লোকজন মোখলেছ বেপারীকে নড়িয়া আধুনিক হাসপাতালের সামনে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানান ওসি।