সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবারই প্রথম অপুর নায়ক সাইমন

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার সঙ্গে প্রথমবার পর্দায় অভিনয়করবেন চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটির নাম ‘লাল শাড়ি’। গত বুধবার সংবদামাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, আশা করছি, ১ নভেম্বর থেকে টাঙ্গাইল অথবা মানিকগঞ্জে ছবির শুটিংয়ের কাজ শুরু হবে। এ বিষয়ে সাইমন বলেন, ছবির গল্প পড়ে মুগ্ধ হয়েছি। একটা ভিন্ন বিষয়ে গল্প লেখা। সুতরাং একটা ভালো গল্পে ভালো কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছবিটি নিয়ে তেমনই প্রত্যাশা রয়েছে। অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে লাল শাড়ির গল্প। লাল শাড়িতে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে সাইমন সাদিককে। লাল শাড়ির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।