সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মা হারালেন অপর্ণা ঘোষ

অনলাইন ডেস্ক :

ছোট পর্দা অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ মারা গেছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তথ্যটি নিশ্চিত করেছেন অপর্ণা ঘোষ নিজেই। অপর্ণা ঘোষ গণমাধ্যমে বলেন, ‘দিবাগত রাত আড়াইটায় মায়ের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। তারপর লাইফ সাপোর্টে নেওয়া হয়। সকালে মা আর নিশ্বাস নিতে পারছিলেন না। চিকিৎসক জানালেন, সাড়ে আটটায় আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছেন।’জানা যায়, কিডনি রোগে আক্রান্ত ছিলেন অপর্ণা ঘোষের মা। ঢাকার বারডেম হাসপাতালে টানা ২৫ দিন ঝরনা ঘোষের ডায়ালাইসিস হয়েছে। গত শনিবার ঢাকা থেকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করানো হয়। ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন অপর্ণা ঘোষ। এরপর তিনি বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন।