সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

কালজয়ী নায়ককে স্মরণ করলেন শাকিব খান

অনলাইন ডেস্ক :

নব্বইয়ের দশকের সবচেয়ে বড় সুপারস্টার সালমান শাহ। ঢাকাই সিনেমায় ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া ক্ষণজন্মা নায়ক। মৃত্যুর ২৫ বছর পরও তাকে ভালোবাসায় স্মরণ করেন সিনেমাপ্রেমী প্রতিটি দর্শক। প্রয়াত এই নায়কের জন্মদিন ছিলো সোমবার (১৯ সেপ্টেম্বর)। বিশেষ এই দিনে তাকে স্মরণ করছে ভক্ত ও সিনেমা জগতের মানুষেরা। তিন বছর আগে বক্তব্যের একটি ভিডিও সোমবার (১৯ সেপ্টেম্বর) পেজে পোস্ট করেছেন শাকিব খান। এর মাধ্যমেই তিনি কালজয়ী নায়ককে স্মরণ করেছেন। সালমান শাহকে ‘মহান শিল্পী’ আখ্যায়িত করে শাকিব বলেন, ‘আজকে যার জন্মদিন, সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেকদিন হয়ে গেছে। কিন্তু তিনি এমন এক মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। এখনও কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তার জন্মদিনে, মৃত্যুদিনে; প্রতিটি মুহূর্তে তাকে ভালোবেসে স্মরণ করে।’ তার ভাষ্য, ‘আমি যখন ছাত্র, স্কুলে পড়ি, তখন প্রথম সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের। এবং সবার মতো আমিও তাকে অনেক পছন্দ করতাম, তার সিনেমা পছন্দ করতাম।’ শাকিব বলেন, ‘আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে, আমার হাতে তার জন্মদিনের কেক কাটতে হচ্ছে। তবে আমি আরও আনন্দিত হতাম, যদি তিনি আমার পাশে থাকতেন।’তার মতে, ‘দেশে ও দেশের বাইরে মানুষ নিজের মনে যে সালমান ভাইয়ের একটি পোট্রেট এঁকে রেখেছে, তার প্রত্যেক জন্মদিনে, মৃত্যুদিনে, প্রতিটি সুন্দর সময়ে যে সালমান ভাইকে স্মরণ করে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।’