সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাসপাতালে ভর্তি অভিনেত্রী তনুশ্রী

অনলাইন ডেস্ক :

গত কয়েকদিন ধরে বেশ অসুস্থ ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। গত শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তনুশ্রী চক্রবর্তী বলেন, ‘আমার পাইলোনেফ্রাইটিস হয়েছে। এটি আসলে কিডনির সংক্রমণ। গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছি। আমি এখন আউট অব ডেঞ্জার; অনেকটাই ভালো আছি।’ চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পাইলোনেফ্রাইটিস একটি কঠিন সংক্রমণ। রোগীকে অনেকটা কাবু করে দিতে পারে। এই সংক্রমণে জ¦র আসে। যেকোনো সংক্রমণেই যেটা হতে থাকে; সেই সঙ্গে ব্লাড প্যারামিটারে পরিবর্তন লক্ষ্য করা যায়। একই সঙ্গে তলপেটে মারাত্মক ব্যথা অনুভূত হয়। এমন পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। এবারের পূজা উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়বফিল্ম ‘দুর্গা’।