সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আমেরিকার ক্যামডেনে সেরা ‘অন্যদিন’

অনলাইন ডেস্ক :

‘অস্কার ক্যাম্পেইন হটস্পট’ বলা হয় যুক্তরাষ্ট্রের ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে। আর এই উৎসবেই সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো বাংলাদেশের ছবি ‘অন্যদিন’। উৎসবে সেরা চলচ্চিত্রের জন্য হ্যারেল অ্যাওয়ার্ড জয় করেছে কামার আহমাদ সাইমনের এই ছবি। ক্যামডেনের ১৮তম আসরে এ বছর সেরা ছবির পুরষ্কার হ্যারেল অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করে ‘অন্যদিনৃ’ সহ ৮টি ছবি। যেখানে বাংলাদেশ ছাড়াও ছিলো আমেরিকা, কানাডা, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানী, স্কটল্যান্ড, অস্ট্রিয়া, ফিলিস্তিন এবং আর্মেনিয়ার ছবি। উৎসবে মেইনের রকল্যান্ডে অবস্থিত জার্নি’স এ- থিয়েটারে ‘অন্যদিনৃ’ এর প্রদর্শনী হয়। এরপর সোমবার রাতে আসে সুখবরটি। স্বনামধন্য চলচ্চিত্র সমালোচক এরিক হাইনস জুরিদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, “এই ছবিকে শ্রেষ্ঠ পুরষ্কার দেওয়ার ব্যাপারে আমরা জুরিরা সবাই একমত ছিলাম। একটা গোটা সমাজের শক্তিশালী পর্যবেক্ষণ চমৎকার এই হাইব্রিড ছবি।”