সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দগ্ধ কৌতুক অভিনেতা রনি সুস্থ হয়ে উঠছেন

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। তিনি বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তার অবস্থা আগের চেয়ে ভালো এবং অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা জামিল হোসেন।

জামিল ইউএনবিকে বলেন, ‘রনি আমাদের প্রিয় সহকর্মী। আমরা তার পাশে আছি। দুই দিন ধরে তার খাওয়া ও কথা বলা স্বাভাবিক রয়েছে। যেহেতু বার্ন চিকিৎসা সময় সাপেক্ষ তাই রনির পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। তার এক্সরে রিপোর্ট সবগুলোই ভালো। সবাই দোয়া করবেন।’

জানা যায় আবু হেনা রনির খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ। এছাড়া জামিলসহ আরও অনেক সহকর্মী হাসপাতালে বিভিন্ন সময় আসছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন।

এ ঘটনায় দগ্ধসহ আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় ওই দিনেই সন্ধ্যায় ঢাকায় পাঠানো হয় রনি ও জিল্লুর রহমানকে।

—ইউএনবি