সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

আবারও ম্যাচসেরা সাকিব

অনলাইন ডেস্ক :

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে প্রথম দুটি ম্যাচ ভালো কাটেনি সাকিব আল হাসানের। প্রথম দুই ম্যাচেই পেয়েছিলেন ‘গোল্ডেন ডাক’। এরপর ঘুরে দাঁড়ালেন এই অলরাউন্ডার। আগের দিন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ পারফর্ম করে দল গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সকে জিতিয়েছিলেন, হয়েছিলেন ম্যাচসেরা। সোমবার ভোরে নিজের চর্তুথ ম্যাচেও দুর্দান্ত খেলেছেন সাকিব। ভোরে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হয়েছিল সাকিবের গায়ানা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় বার্বাডোজ। গায়ানার রোমারিও শেফার্ড তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন কিমো পল ও ওডিন স্মিথ। ২ দশমিক ৩ ওভারে ১২ রান দিয়ে এক উইকেট পান সাকিব। এরপর ব্যাট হাতে নৈপুণ্য দেখান সাকিব। ১২৬ রান তাড়া করতে নেমে ১৮ রানে ২ উইকেট হারিয়েছিল গায়ানা। চারে নেমে সাকিব আল হাসান খেলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৫টি চার। সাকিবরা ৫ উইকেটে ম্যাচটি জিতে যায় মাত্র ১৪ দশমিক ৩ ওভারে।