সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাবারা কখনও শো-অফ করে না: শাকিব

অনলাইন ডেস্ক :

সম্পর্কের লিখিত চুক্তি বাতিল হলেও থেকে যায় অদৃশ্য সংযোগ। সেই সংযোগের নাম সন্তান। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসও তাদের একমাত্র সন্তানের সুতোয় যুক্ত। যার নাম আব্রাম খান জয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ছিলো আব্রামের জন্মদিন। ২০১৬ সালের এই দিনে কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন এই স্টারকিড। তার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাবা-মা দু’জনেই। ছেলেকে লাল রঙের সাইকেল কিনে দিয়েছেন শাকিব খান। আব্রাম যখন সাইকেলে চড়ে বসলেন, তখন উচ্ছ্বসিত বাবা ছবি তুলে নিলেন। ওই ছবি পোস্ট করেই শাকিব লিখেছেন কিছু আবেগঘন কথা। বললেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে- তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনও শো-অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।’ অপু বিশ্বাস শেয়ার করলেন আব্রামের জন্মের পর ধারণ করা একটি ভিডিও। সঙ্গে লিখলেন, ‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে, আমার কোল আলো করে এসেছো। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা। আরো বড় হও, মানুষের মতো মানুষ হও। দিদার চাওয়া-পাওয়া, তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। অনেক আশীর্বাদ তোমার জন্য, অনেক বড় হও, ভালো থেকো। শুভ জন্মদিন।’ প্রসঙ্গত, শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দু’জনেই খবরটি গোপন রাখেন। এরপর ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভে হাজির হন অপু, কোলে আব্রাম। তখনই তাদের বিয়ে ও সন্তানের খবরটি প্রকাশ্যে আসে। ওই ঘটনার কিছুদিন পরই বিচ্ছেদের আবেদন করেন শাকিব। সেটা কার্যকর হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।