সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শাকিরার বিচার শুরুর নির্দেশ

অনলাইন ডেস্ক :

কর ফাঁকির অভিযোগে কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিচারের অনুমোদন দিয়েছেন স্পেনের একটি আদালত। অভিযোগ প্রমাণ হলে আট বছরের কারাদ- এবং বিপুল অংকের জরিমানা চাইছেন প্রসিকিউটররা। জানা গেছে, শাকিরার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ এনেছেন স্প্যানিশ প্রসিকিউটররা। ৪৫ বছর বয়সী শাকিরা বারবার বলে আসছেন তিনি কোনো অন্যায় করেননি এবং বিচার এড়াতে কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি। তার পাবলিক রিলেশন ফার্ম বলছে, তিনি ইতোমধ্যে তার সমস্ত পাওনা এবং অতিরিক্ত ৩০ লাখ ইউরো সুদ পরিশোধ করেছেন। বার্সেলোনার কাছে এসপ্লুগেস ডি লব্রেগাত শহরের আদালত বলছে শাকিরাকে কর জালিয়াতির ছয়টি অভিযোগের মুখোমুখি হতে হবে। বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। ২০১২ থেকে ২০১৪- তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় স্পেনে থেকেছেন। বার্সেলোনার প্রসিকিউটররা বলছেন, এ কারণে তার স্পেনে কর দেওয়া ছিল। শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। ফুটবলার জেরার্ড পিকের সাথে সম্পর্কে জড়ানোর পর লম্বা একটা সময় তিনি স্পেনে কাটিয়েছেন। এই যুগলের দুটি সন্তান রয়েছে। শাকিরা ও পিকে কিছুদিন আগে তাদের ১১ বছরের সম্পর্কে ইতি টেনেছেন। সূত্র: এবিসি নিউজ