সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঝিনাইদহে দুই ছাত্রলীগ কর্মী আটক, গাঁজা জব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দামোদারপুর গ্রামে অভিযান চালিয়ে আটকের সময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা জব্দ করার দাবি করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শিহাবুর রহমান ও নুরুল আমিনের ছেলে শাকিল আহমেদ।

পুলিশ জানায়, দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এরমধ্যে শিহাবুর কোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার দামোদারপুর গ্রামে অভিযান চালিয়ে শিহাবুর ও শাকিলকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে বুধবার কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

—-ইউএনবি