সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মা হওয়া প্রসঙ্গে যা বললেন জ্যোতি

অনলাইন ডেস্ক :

চিত্রনায়িকা শবনম বুবলীর মাতৃত্বের গুঞ্জনে মেতে আছে ঢাকাই সিনেপাড়া। কানাঘুষা চলছে, তিনি মা হয়েছেন। আর সেই সন্তানের পিতা চিত্রনায়ক শাকিব খান। যদিও তাদের পক্ষ থেকে চূড়ান্ত বক্তব্য না আসা পর্যন্ত এগুলো গুঞ্জনেই সীমাবদ্ধ। এদিকে প্রসঙ্গটিকে ইঙ্গিত করে একটু ভিন্নবার্তা দিয়েছেন গুণী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তার মতে, আধুনিক এই সময়ে একজন নারীর মা হওয়ার ক্ষেত্রে পিতৃপরিচয় জরুরি নয়। কেউ চাইলে সিঙ্গেল মাদার হতেই পারেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক স্ট্যাটাসে জ্যোতির দাবি, ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো।’ অবশ্য মা হওয়ার পর সেটা নিয়ে লুকোছাপা করার পক্ষপাতী নন জ্যোতি। এ নিয়ে ফেসবুকে তার ভাষ্য, ‘মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’ কিছুটা ক্ষোভের সুরে জ্যোতি বলেছেন, ‘এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না। এরা মানুষ হিসেবে গণনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!’ ফেসবুক স্ট্যাটাসে সিঙ্গেল মাদার হওয়ার ইচ্ছেপোষণ করেছেন জ্যোতি। তাহলে কবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন? প্রশ্নটির জবাবেতিনি বলেন, ‘বাচ্চাকে সময় দেওয়া আর একা লালন পালনের ক্ষমতা হলেই নিয়ে নেবো। এর মধ্যে আপনারা জামাই খুঁজতে থাকুন।’ উল্লেখ্য, জ্যোতি যে প্রসঙ্গে আওয়াজ তুলেছেন, একই ধাঁচের ঘটনা অতীতে আরও দেখা গেছে। খোদ শাকিব খানের ক্ষেত্রেই ঘটেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তিনি বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তখন দু’জনেই সে খবর গোপন রাখেন। এমনকি ২০১৬ সালে যখন তাদের সন্তান আব্রাম খান জয় জন্ম নেয়, তখনও তারা বিষয়টি সামনে আনেননি। পরে ২০১৭ সালে এক টেলিভিশন লাইভে সন্তানসহ হাজির হন অপু। ওই ঘটনায় গোটা দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিলো। অনেকে বলাবলি করছেন, সেই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বুবলীর মাধ্যমে।