সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

অনিশ্চিত বেয়ারস্টো…

অনলাইন ডেস্ক :

চলতি বছরে দুর্দান্ত ফর্মে ছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো। বর্ষসেরা রান সংগ্রাহকের দৌড়েছিলেন এই ব্যাটার। তবে, প্রায় মাসখানেক আগে গলফ কোর্সে পা পিছলে পড়ে পায়ের নিচের অংশে চোট পান তিনি। তার ইনজুরি দেখে ডাক্তাররা বলেছিলেন, টি-২০ বিশ্বকাপ শুধু নয় এই বছরই আর মাঠে নামতে পারবেন না বেয়ারস্টো। এরপরই পাকিস্তান সিরিজ ও আসন্ন টি-২০ বিশ্বকাপ দল থেকে ছিটকে যান বেয়ারস্টো। গত সোমবার বেয়ারস্টো ইনস্টাগ্রামে ভাঙ্গা পায়ের ছবি পোস্ট করে জানিয়েছেন তার ইনজুরির সর্বশেষ অবস্থা। তিনি লিখেছেন, ‘আমার পায়ের হাড় তিন জায়গায় ভেঙে গিয়েছিল, সে জন্য পায়ে প্লেট বসাতে হয়েছে। গোড়ালিও স্থানচ্যুত হয়েছিল। তবে ইতিবাচক দিক হচ্ছে, অস্ত্রোপচার সফল হয়েছে। তিন সপ্তাহ পার করে ফেলেছি। আগামী কয়েক সপ্তাহ কিংবা মাস সুস্থ হয়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ তার দুঃসময়ে পাশে পাওয়া মানুষদের ধন্যবাদ জানিয়ে বেয়ারস্টো আরও লিখেছেন, ‘কবে মাঠে ফিরব, এ মুহূর্তে বলা যাচ্ছে না। আপাতত দুই পায়ে ঠিকঠাকভাবে দাঁড়ানোর কথা ভাবছি। এটা নিশ্চিত যে ২০২২ সালে আর ফিরতে পারব না। দুঃসময়ে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’