সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ভূমিকম্প, আহত ৩৯০

অনলাইন ডেস্ক :

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৩৯০ জন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। বুধবার (৫ অক্টোবর) ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয়ি শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। খবর সিজিটিএনের। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম খোয়ির জরুরি চিকিৎসা বিভাগকে উদ্ধৃত করে বলেছে, ‘এখন পর্যন্ত ৩৯০ জন আহত হয়েছে, তাদের মধ্যে ৬৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, খোয়ি থেকে প্রায় ১১ দশমিক ৬ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এর আগে জানিয়েছিল, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি আর্মেনিয়া-আজারবাইজান-ইরানের সীমান্ত অঞ্চলের কাছে।