সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ত্রিদেশীয় সিরিজের সময় সূচি

অনলাইন ডেস্ক :

চলতি মাসেই অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছে টাইগাররা। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও সিরিজের অপর দল পাকিস্তান। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে এই সিরিজ। ত্রিদেশীয় সিরিজে মোট সাতটি ম্যাচ, সবগুলোই হবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।
একনজরে ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি
৭ অক্টোবর : বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৮টা
৮ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় দুপুর ১২টা
৯ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় দুপুর ১২টা
১০ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৮টা
১১ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় সকাল ৮টা
১২ অক্টোবর : বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৮টা
১৪ অক্টোবর : ফাইনাল, বাংলাদেশ সময় সকাল ৮টা