সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পদ থেকে সরে দাঁড়ালেন জিম্বাবুয়ের ব্যাটিং কোচ

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহের একটু বেশি সময় বাকি থাকতে দলের কোচিং স্টাফে পরিবর্তন আনতে হচ্ছে জিম্বাবুয়েকে। হুট করেই ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। জিম্বাবুয়ে ক্রিকেট শুক্রবার বিবৃতিতে জানায়, বিশ্বের অন্যান্য জায়গায় কাজ করার ইচ্ছে থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন ক্লুজনার। দুই পক্ষের সমঝোতায় শেষ হয়েছে তাদের সম্পর্ক। গত মার্চে দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের কোচিং স্টাফে ফেরেন ক্লুজনার। এর আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দলটির ব্যাটিং কোচ হিসেবেই কাজ করেছিলেন তিনি। বিপিএলে ২০১৯ আসরে রাজশাহী কিংস ও সবশেষ আসরে খুলনা টাইগার্সের প্রধান কোচ ছিলেন ক্লুজনার। আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৯ থেকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তানের প্রধান কোচ ছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় আগামী ১৬ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপের দল জিম্বাবুয়ের অভিযান শুরু পরদিন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ ও ২১ অক্টোবর তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে।