সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো টাইগাররা

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের কাছে পরাজয় দিয়ে ‘বাংলা ওয়াশ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ’ শুরু করেছে টাইগাররা। শুক্রবার ক্রাইস্টচার্চে বাংলাদেশ হেরেছে ২১ রানে। পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে দলীয় ৩৭ রানের মধ্যেই দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ (১০) ও সাব্বির রহমানকে (১৪) হারায় বাংলাদেশ। এরপর ৫০ রানের জুটি গড়েন লিটন দাস ও আফিফ হোসেন। লিটন খেলেছেন ২৬ বলে ৩৫ রানের ইনিংস। লিটনের বিদায়ের পর ‘গোল্ডেন ডাক’ মারেন মোসাদ্দেক হোসেন। দলীয় রান ১০০ হওয়ার আগে সাজঘরে ফিরেন আফিফ হোসেনও। ২৩ বলে ২৫ রান করেন তিনি। সাকিব আল হাসানের অবর্তমানে অধিনায়কত্ব করা নুরুল হাসান সোহানও সুবিধা করতে পারেননি, ফিরেছেন ৮ রান করেই। শেষ দিকে ইয়াসির আলী রাব্বির ২১ বলে অপরাজিত ৪২ রানের কল্যাণে ১৪৬ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২৪ রানে তিন উইকেট শিকার করেছেন। দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ নওয়াজ। এ ছাড়া শাহনেওয়াজ দাহানি, হারিস রউফ ও শাদাব খান একটি করে উইকেট নেন। এর আগে, টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৫০ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন। তিনে নামা শান মাসুদ করেন ২২ বলে ৩১। অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ২২ রান। তাসকিন আহমেদ ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য মুস্তাফিজুর রহমান। ম্যাচসেরা হয়েছেন রিজওয়ান।