সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

বিশ্বকাপে দিবালাকে নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক :

পেনাল্টি থেকে গোল করে উদযাপন করবেন কী, পাওলো দিবালা মাঠ ছেড়ে গেলেন খুঁড়িয়ে। শঙ্কার যে ছবিটা ফুটে উঠল তখন, তা আরও প্রকট হয়ে উঠল পরে। খুব শিগগিরই ফেরা তো দূরের কথা, এই বছরই আর তার মাঠে ফেরা অনিশ্চিত। শঙ্কাটা সত্যি হলে রোমার জন্য তো বটেই, আর্জেন্টিনার জন্যও দুঃসংবাদ। বিশ্বকাপে এই ফরোয়ার্ডকে পাবে না আর্জেন্টিনা। সেরি আ-তে রোববার ঘরের মাঠে লেচ্চের বিপক্ষে এএস রোমার ২-১ গোলের জয়ের ম্যাচে এই চোটে পড়েন দিবালা। পেনাল্টিতে জয়সূচক গোল করার পরই ব্যথায় মাঠ ছেড়ে যান ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। মেডিকেল স্টাফরা তার বাঁ পাশিতে বরফ লাগিয়ে রাখেন। ম্যাচের পর রোমার কোচ জোসে মরিনিয়ো ডাজন নেটওয়ার্ককে বলেন, বছরের বাকি সময়টায় দিবালার মাঠে ফেরার সম্ভাবনা কমই দেখছেন তিনি। “আমি বলব, খারাপ (দিবালার অবস্থা)ৃ খুব খারাপও বলব না, আসলে এটা খুব খারাপের চেয়েও বেশি বাজে অবস্থা।” “আমি চিকিৎসক নই। তবে আমার অভিজ্ঞতা যা বলে ও পাওলোর (দিবালা) সঙ্গে কথা বলে যা বুঝলাম, (এই বছর মাঠে ফেরা) খুব কঠিন হবে।” মাঠ ছেড়ে বাইরে যাওয়ার পর দিবালাকে তখন খুবই হতাশ ও বিধ্বস্ত মনে হচ্ছিল। তার চোখে জলও ধরা পড়ে টিভি ক্যামেরায়।