সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

মানসিকভাবে চাঙ্গা থাকার চেষ্টায় টাইগাররা

অনলাইন ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে নিউজিল্যান্ডে চলছে ত্রিদেশীয় সিরিজ। টানা তিন দিন খেলা শেষে সোমবার বিরতি। আজ মঙ্গলবার নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ দিয়ে আবার শুরু হবে খেলা। টানা দুই দিনের বিরতিতে পিকনিক মুডে পাওয়া গেল বাংলাদেশি ক্রিকেটারদের। সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে উড়ে যায় ৮ উইকেটে। দুই ম্যাচেই ব্যাটিং ছিল জঘন্য এবং বিরক্তিকর। মুখে মুখে ‘ইমপ্যাক্ট’ ‘ইনট্যান্ট’-এর মতো শব্দ শোনা গেলেও মাঠে তার প্রকাশ দেখা যায়নি। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ফেরার পর ভ্রমণ ক্লান্তির কারণে প্রথম ম্যাচ খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ফিরলেও এই সিরিজে যে দলের ভাগ্য পরিবর্তন হবে না, তা বলাই বাহুল্য। তাই হয়তো পিকনিক মুডে থেকে মানসিকভাবে চাঙ্গা থাকার চেষ্টা করছেন টাইগাররা।