সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

শর্তে মুক্তি পাওয়া মাদক মামলার ২০ আসামির তালগাছ রোপন

ভোলা সদরে তালগাছের বীজ রোপনের শর্তে মুক্তি পাওয়া মাদক মামলার ২০ আসামি সড়কের পাশে তালগাছের বীজ রোপন করেছে।

প্রবেশন কর্মকর্তা আব্দুল মজিদ শাহ্ তত্ত্বাবধানে মঙ্গলবার বিকালে উপজেলার পরানগঞ্জ সংলগ্ন ভোলা-বরিশাল ভেদুরিয়া সড়কে প্রত্যেক আসামি ২০টি করে মোট ৪০০টি তালগাছের বীজ রোপন করেন।

এর আগে বিকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের চত্বরে ভোলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১ এর বিচারিক হাকিম মো. আলী হায়দার শর্তে মুক্তি পাওয়া আসামিদের মধ্যে তালগাছের বীজ বিতরণ করেন।

প্রবেশন কর্মকর্তা আব্দুল মজিদ শাহ্ জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে শর্তে মুক্তি পাওয়া ২০ জন মাদক মামলার আসামি সড়কের পাশে তালগাছের বীজ রোপন করেছে। এতে করে মুক্তি পাওয়া আসামিরা সামাজিক কাজে উদ্ভুদ্ধ হবেন এবং তাদের ভুলগুলো সুধরাবেন।

—ইউএনবি