সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রাজধানীতে র‌্যাবের অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন এলাকায় র‌্যাবের সাঁড়াশি অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (১২ অক্টোবর) সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে রাজধানীতে র‌্যাব-৩ একাধিক অভিযান চালায়। অভিযানে শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন থানাধীন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ১৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. পারভেজ (২৫), মো. জসিম (২২), মো. আরিফুল ইসলাম (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯), মো. বাদশা চৌকিদার (৩০), মো. জাহিদুল হাসান হৃদয় (২১), মো. মিলন (২৮), মো. মোজ্জাম্মেল হক (৪৫), মো. মারুফ (৩৫), মো. আরিফ হোসেন (১৮) ও মো. সোহেল (৩০), মো. সাকিব (১৮) ও মো. আকাশ (২৫)। অধিনায়ক আরিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তাররা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং তারা নিয়মিতভাবে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন এলাকায় ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল। আসামিদের কাছ থেকে একটি এন্টিকাটার, পাঁচটি ব্লেড, পাঁচটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি কেঁচি, একটি মোবাইলফোন এবং নগদ ২৮০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।